ইকবাল হোসেন তালুকদার।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর হবিগঞ্জ জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এর আগে ২ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন মো. আবু হেলা মস্তোফা কামাল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরুদ্দিন জাকি,যুগ্ম আহ্বায়ক শাকিল মোহাম্মদ ও এডভোকেট নজরুল আজিজ জুনেদ,সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন,সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ,যুগ্ম সদস্যসচিব মীর দুলাল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আ.খ.ম উস্তার মিয়া তালুকদার, একে এম নাছিম ও আব্দুল্লাহ রায়হানসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে হবিগঞ্জ জেলার সব উপজেলা কমিটি গঠন করার জন্য নবগঠিত আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply