1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ২ কেজি গাঁজাসহ আটক-২

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় গাঁজা বহনের সময় সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার হরিপুর গ্রামের মৃত হাসান মিয়ার পুত্র মো. ইসলাম উদ্দিন (৩৫) ও শিকারখাঁ গ্রামের মাহমুদ আলির পুত্র মো. মইনুদ্দিন (৩০)।

জানা যায় , বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট পরিচালিত তল্লাশি অভিযানে অটোরিকশাতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে অটোরিকশাসহ দুইজনকে আটক করে সেনাক্যাম্পে নেওয়া হয়।

এ সময় তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা, নগদ অর্থ, ২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন এবং অটোরিকশা জব্দ করা হয়।জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে আটককৃত দুইজনকে জব্দকৃত অটোরিকশা, গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক উত্তম পালের নিকট হস্তান্তর করা হয়।

সেনাক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এমন তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com