1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় সিএনজি অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন-জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে মুন্না মিয়া (২০) এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৪০)।

এ ছাড়া রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) এবং মো. হাবিবুর লস্কর (৩৫) নামে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর ৪ যাত্রী।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com