1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

গোপলারবাজারে শিক্ষক লা’ঞ্ছনা: নবীগঞ্জে শিক্ষক সমাজের কঠোর কর্মসূচি ঘোষণা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১১ ভিউ

স্টাফ রিপোর্টার।। নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার শিক্ষক সমাজ। ঘটনার প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা শিক্ষক সমন্বয় পরিষদ।

সংগঠনের নেতারা জানান, শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর (রবিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও যদি ঘটনার দায়ীদের গ্রেফতার না করা হয়, তবে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার সব স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

এদিকে, শিক্ষক সমাজের ঐক্য ও দাবি আদায়ের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট একটি উপজেলা শিক্ষক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিরামিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, এবং সদস্য সচিব তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমেদ।

শিক্ষক সমন্বয় পরিষদের নেতারা বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

চলতি ঘটনায় শিক্ষাঙ্গনে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com