সিলেট প্রতিনিধি: সিলেটের কালিঘাট থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়।এ সময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।পরে বিভিন্ন দোকানে তল্লাশী করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামাসহ মোট ১০/১১ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply