সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল শহিদ রকি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল শহিদ রকি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মৃত ছুটটু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন বড় বাজারস্থ এমএ জাগিদারের মালিকানাধীন বাসার সামনের পাকা সড়ক থেকে মোঃ আব্দুল শহিদ রকিকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply