1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সিলেটে ৩৫ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ ও চোরাই পণ্য জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৩ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় গরু, মহিষ ও চোরাই পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি জানায়, সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ জব্দ করা হয়।এসবের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

অপরদিকে, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির টহলদল গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে।এসব পণ্যের সিজারমূল্য আনুমানিক ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।

দুই অভিযানে জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ৩৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে।জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com