1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে ছু’রিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃ’ত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০৯ ভিউ

নিজস্ব প্রতিবেদক॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাপুরি গ্রামে কর্মচারীর ছুরিকাঘাতে আহত আজমল হোসেন (৪২) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আজমল হোসেন ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই গ্রামের হানিফ উল্লার ছেলে জিতু মিয়া (৩০) তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন আজমল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com