1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বাহুবলে পুলিশের অভিযানে ভারতীয় শাড়িসহ আটক-৩

  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পিকআপভর্তি ভারতীয় শাড়ির চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ড’র সামনে অভিযান চালানো হয়।অভিযানকালে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর ছেলে মান্নান আহমেদ (৪৮), সিলেটের শাহপরান (রহ.) থানার খাদিমনগর গ্রামের তবারক আলীর ছেলে নুর উদ্দিন (৩২) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুর রউফ (৩২)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, একদল পাচারকারি মহাসড়কের ইসলামপুর বাগানবাড়ী স্টার ব্রিক ফিল্ড এলাকা দিয়ে ভারতীয় শাড়ি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় একটি ডিআই পিকআপ ভ্যানের পিছনে ৬টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের জর্জেট শাড়ি জব্দ করা হয় এবং ৩ জনকে আটক করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com