মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।পরে পুকুরে ভাসমান অবস্থায় সূর্যকে উদ্ধার করা হয়।তাকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা।
Leave a Reply