1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ.ত্যু, ভর্তি ১ হাজার ১৩৯ জন

  • আপডেটের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ ভিউ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১,১৯৯ জন, ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৪ হাজার ৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের; আর ২০২৩ সালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com