1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাকে গলা কেটে হ’ত্যার মা’মলায় মৃ’ত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া গ্রে’ফতার

  • আপডেটের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত মা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজল মিয়া তার মা আঙ্গুরা বেগমকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর তিনি লাশের দেহ ঘরের ভেতরে এবং মাথা ঘরের বাইরে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, দীর্ঘদিন যাবত ফজল মিয়া ছদ্মবেশে সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ফজল মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা র‌্যাবের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com