1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে পাচারের চেষ্টা চলা প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরণের প্রসাধনী রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুনারুঘাটের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে বড় একটি চালান পাচার হচ্ছে।সংবাদ অনুযায়ী (১৬ নভেম্বর) রোববার দিবাগত ভোররাতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।এ সময় সাতছড়ি এলাকা থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।

পরবর্তীতে দুটি ট্রাকে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী এবং কাভার্ড ভ্যান থেকে ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়।এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, চোরা কারবারিরা এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট।তারা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে।আমরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি।সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com