মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায় পৃথক দুই অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ ও ১৪৮ বোতল ইস্কফ সিরাপ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহলদল মাধবপুর উপজেলার সীমান্তবর্তী জালারপাড় এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।পরে সকাল ৯টার দিকে চা-বাগানের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।
এছাড়া মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার খ্রিষ্টান কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে।সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২০০ টাকা।
দুই অভিযানে জব্দকৃত মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা বলে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
Leave a Reply