স্টাফ রিপোর্টার॥ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক যুবক। পূর্বের নাম গৌরাঙ্গ দাস; ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম হয়েছে মোহাম্মদ আলী। তিনি এফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তর ঘোষণা করেছেন।
জানা যায়, ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখে নবীগঞ্জের বাজকাশারা জামে মসজিদের ইমাম ও মুসল্লীদের উপস্থিতিতে কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট রেজি নং ৬৭২১–এর মাধ্যমে ‘ধর্ম পরিবর্তন হলফনামা’ সম্পন্ন করেন।
মোহাম্মদ আলীর পূর্বের পরিচিতি: গৌরাঙ্গ দাস, পিতা: পুকায়স্থ দাস, ঠিকানা: মোবারকপুর, ওসমানী নগর, সিলেট
ধর্মান্তর সম্পন্নের পর মোহাম্মদ আলী বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে আল্লাহর অশেষ রহমত। তাই হৃদয়ের টানেই আমি ইসলাম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন—মহান আল্লাহ যেন আমাকে কোরআন–হাদীসের আলোকে জীবন পরিচালনার তাওফিক দেন।
হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে সম্পন্ন এফিডেভিটের মাধ্যমে তার ধর্মান্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply