1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

নবীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃ’ত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ ভিউ
Oplus_131072

নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বানিপাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পারিন্দ্র সরকার (৩৬)। তিনি ওই গ্রামের উপেন্দ্র সরকারের পুত্র।

স্থানীয়রা জানান, পারিন্দ্র সরকার নিজের বাড়ির পাশে একটি সুপারি গাছে উঠে সুপারি পাড়ছিলেন। এ সময় অসাবধানবশত মাথার ওপরে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ইনচার্জ এসআই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এলাকায় ঝুলে থাকা বা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো সংস্কারের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com