1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
হবিগঞ্জ–১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী আবুল হোসেন জীবনের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

হবিগঞ্জ–১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী আবুল হোসেন জীবনের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা

  • আপডেটের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০২ ভিউ
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"image_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"b407640fd7884dec91203c6676a49e1c","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

স্টাফ রিপোর্টার।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) ২৩৯ নং আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন নবীন রাজনৈতিক নেতা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। তরুণদের সামনে রেখে পরিবর্তন ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তিনি।

আবুল হোসেন জীবন বলেন, “অনেক তো দল দেখেছেন, অনেকের কাছে সুযোগ দিয়েছেন। এবার সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়াতে, বাস্তব সমস্যার সমাধান করতে। আপনাদের ভোট ও ভালোবাসা পেলে আমরাই আপনাদের অধিকার রক্ষা করবো।

তিনি সকল সম্প্রদায়ের জন্য সমঅধিকার, ন্যায়বিচার এবং সুষম বণ্টনভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি হবিগঞ্জ–১ আসনের সার্বিক উন্নয়নে ২০ দফা উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

উন্নয়নমুখী ২০ দফা অঙ্গীকার

১. নবীগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও কারিগরি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা।

২. নদী ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ।

৩. শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার মাঠ নিশ্চিতকরণ।

৪. বিদ্যুৎ–বঞ্চিত এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া।

৫. স্থানীয় গ্যাস সম্পদের ন্যায্য অধিকার নিশ্চিত।

৬. নবীগঞ্জ ও বাহুবলকে আধুনিক পৌর–শহরে রূপান্তর।

৭. যানজট নিরসনে বাইপাস সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ।

৮. উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।

৯. খাল খনন প্রকল্পের মাধ্যমে কৃষি সম্প্রসারণ ও কৃষকের স্বার্থরক্ষা।

১০. প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদান।

১১. চা শ্রমিকদের শিক্ষা–চিকিৎসা নিশ্চিতকরণ এবং বৈষম্য দূরীকরণ।

১২. ব্যস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বা সৌর আলোর ব্যবস্থা।

১৩. রাস্তা–ঘাট নির্মাণ ও সংস্কারে অগ্রাধিকার প্রদান।

১৪. পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট আবর্জনা অপসারণ পরিকল্পনা গ্রহণ।

১৫. উপজেলা স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সংযোজন।

১৬. নবীগঞ্জ–বাহুবলকে অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে প্রতিষ্ঠা।

১৭. প্রতি মহল্লায় ডিপ টিউবওয়েল স্থাপন।

১৮. দুর্নীতি ও লুটপাটমুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত।

১৯. মসজিদ–মাদ্রাসা–মন্দির–গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে সমবণ্টিত সহায়তা।

২০. আউশকান্দি বাজারকে আধুনিক পৌরসভায় রূপান্তর।

আবুল হোসেন জীবন জানান, জনগণের সমর্থন পেলে তিনি হবিগঞ্জ–১ আসনকে একটি মডেল, আধুনিক ও অসাম্প্রদায়িক উন্নয়ন অঞ্চলে রূপ দিতে কাজ করে যাবেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com