নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন–২০২৫-এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মো. শফিকুল হক। ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) উক্ত মাদ্রাসার সভা কক্ষে মাদ্রাসার নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য: আব্দুর নূর মিয়া, দাতা সদস্য মো. আজাদ মিয়া (সাবেক মেম্বার), পরিচালনা কোমিটির সদস্য ক্বারী মো. খালিকুজ্জামান, আকলিছ মিয়া, জুবায়ের মিয়া, এখলিম শাহ ও সুহেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোজাহিদুল ইসলাম ও মাহবুব আলম। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শফিকুল হকের নেতৃত্বে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশা করছেন উপস্থিত সদস্যরা।
Leave a Reply