মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মাধবপুর পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া ও একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারের তথ্য পেয়ে মাধবপুর থানার এসআই পাভেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয়।পরে সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করে নাসির ও কবিরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।একই সঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply