1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

নবীগঞ্জে জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ ভিউ

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি।

শনিবার সকালে চরগাঁও এলাকার পরিত্যক্ত জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।নিহতের পরিবারের অভিযোগ, নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com