1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কফ সিরাপসহ যুবক আটক

  • আপডেটের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯২ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও দুইটি এ্যাপাচি মোটরসাইকেলসহ মো. জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

আটককৃত জুয়েল মাধবপুর উপজেলার এক্তিয়ার গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, মাধবপুরের তেলিয়াপাড়া বিওপির টহল দল রাতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে উরিষ্যা লাইন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে দুইটি মোটরসাইকেল দেখা গেলে বিজিবি থামার সংকেত দেয়।থামার সংকেত পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি যানবাহন ফেলে চা-বাগানের দিকে পালানোর চেষ্টা করে।

পরে টহল দল দ্রুত ধাওয়া করে ঘটনাস্থল থেকেই মো. জুয়েল মিয়াকে আটক করতে সক্ষম হয়।তার সঙ্গে ফেলে যাওয়া মোটরসাইকেল দুইটির বডির ভেতর এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়।জব্দ করা ভারতীয় ইস্কফ সিরাপ ও দুইটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

জব্দ করা মাদক ও মোটরসাইকেল দুইটি এবং আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com