1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ ভিউ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার আশিগর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে মোঃ শাহিন (২২) ও সুনামগঞ্জ সদর থানার জগজীবনপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে ইলজার আহমেদ (২৫)।

র‍্যাব জানায়, চুনারুঘাট উপজেলার শ্রীকুঠা বাজারস্থ মেসার্স জননী ফার্মেসীর সামনে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার থামাতে সিগন্যাল দেওয়া হলে গাড়িটি থামিয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।পরে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা থেকে খাকি টেপ দিয়ে মোড়ানো নীল পলিথিনে রাখা পাঁচটি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়,তারা দীর্ঘদিন ধরে চুনারুঘাটসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও উদ্ধারকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com