1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ ভিউ

চুনারুঘাট প্রতিনিধিঃ  হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তার স্থলে নির্বাচন করবেন রাজনীতিতে অতি নতুন মুখ সাংবাদিক অলিউল্লাহ নোমান।

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। এ সময় মাওলানা মুখলিছুর রহমান বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জামায়াতের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। হবিগঞ্জ-সংসদীয় আসনে জামাতের হয়ে অলি উল্লাহ নোমান লড়তে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা, পরিচিত মুখ, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল ও সাধারণ মানুষের কাছে অতি পরিচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আত তাহিরীর সাথে। তাহিরী এ আসনে নতুন হলেও তিনি ইসলামি বক্তা হিসেবে খুবই জনপ্রিয় এক চরিত্র। অলি উল্লাহ নোমান এলাকায় নতুন মুখ। উনাকে সাংবাদিক মহল ছাড়া তেমন কেউ চিনেন না এলাকায়।

চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ -৪ সংসদীয় আসনে চা বাগান রয়েছে ২৬ টি। বাগানের ৯৮ শতাংশ ভোটার নৌকার সমর্থক। আসন্ন নির্বাচন নিয়ে তাদের মাঝে কোন আগ্রহ নেই। নেই উৎসাহ। তারা নিরব। এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ১০ হাজার ৭২০ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com