1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ ভিউ
Oplus_131072

সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (০৪ ডিভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও ৩৬ জন প্রার্থীর নামের সঙ্গে তাঁর নামও ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হবিগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে জানান তিনি।এর আগে সোমবার (০১ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর যোগদান ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 

রেজা কিবরিয়ার যোগদানকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা দেশেই প্রভাব বিস্তার করবেন। তাঁর মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গড়তে সহায়ক হবে।’ তিনি আরও বলেন, জনগণ সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে। দলের সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com