সিলেট প্রতিনিধি: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশি পণ্য জব্দ করা হয়।
সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মো. আবু তৌহিদকে আটক করা হয়।তার লাগেজ তল্লাশিতে বিদেশী ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট এবং ৩টি আইফোন জব্দ করা হয়।
অপরদিকে,আবু তৌহিদকে তল্লাশি করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যান।পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশি চালিয়ে আবু তৌহিদের ব্যাগের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, দুইজনের কাছ থেকে মোট ১ লক্ষ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।
Leave a Reply