মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন-মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার ১৬নং বস্তির জিতেশ তাঁতীর ছেলে রাহুল তাঁতী (৩০), সামেলা ঝরার ছেলে রাজু কুমার ঝরা (২০)।
বিজিবি জানায়,শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখে থামার সংকেত দিলে দুইজন লোক মোটরসাইকেলটি ফেলে চা বাগানের দিকে পালানোর চেষ্টা করে।
এসময় বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থেকে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।জব্দ করা ভারতীয় মদ ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,জব্দ করা ভারতীয় মদ,মোটরসাইকেল ও আটক আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply