1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ ভিউ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে ৭ জনকে ৩ মাস ও ১ জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

৩ মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন এবং মো. মানিক। ২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত হলেন-জাকির হোসেন।

জানা যায়, ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে।কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে অংশ নেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান সহ পুলিশের একটি দল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ৮ ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পরে ৭ জনকে ৩ মাস ও ১ জনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন,অবৈধ বালু–পাথর উত্তোলন ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com