মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ১টি মোটরসাইকেলসহ শ্রাবণ তাঁতী (১৭) নামে এক যুবককে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ১০ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শ্রাবণ তাঁতী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার মৃত সুমন তাঁতীর ছেলে।
বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তেলিয়াপাড়া চা বাগানের ১০ নম্বর সেকশনে নিয়মিত টহল পরিচালনা করছিল।এ সময় রাস্তার পাশে সন্দেহজনক একটি বস্তাসহ মোটরসাইকেল দেখতে পেয়ে তারা তল্লাশি চালায়।তল্লাশিতে বস্তার ভেতর লুকানো ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলসহ শ্রাবণ তাঁতীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত ভারতীয় মদ,মোটরসাইকেল ও আটককৃত শ্রাবণকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply