1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ে নিহত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়ে নিহত

  • আপডেটের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ ভিউ

বার্তা ডেস্ক :: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পৌর সদরের পাটোয়ারি পাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। আহত হয়েছেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম এবং আরেক মেয়ে মোবাশ্বিরা (৫)। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা বেগম। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান বলেন, ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com