বার্তা ডেস্ক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আব্দুল আলিমের ছেলে জাহিদ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল।এ সময় মাইজবাগ গোরস্তান মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জাহিদ এবং অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন নিহত হন।এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply