নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে এনসিপি নেতার বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চুরেরা।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা এনসিপির সাবেক সমন্বয়ক ও বর্তমান হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের হিফজুর রহমান আল রাফি গত বুধবার বিকেলে স্বপরিবারে মৌলভীবাজার শশুর বাড়িতে বেড়াতে যান। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে এসে দেখেন জানালার গ্রিল ভেঙে ঘরের সব মালামাল তছনছ করা। এবং শোকেস ও আলমিরা ভাঙা। এতে আলমিরাতে থাকা নগদ ২লক্ষ টাকা ও প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ওসি মোনায়েম মিয়া জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply