1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ ভিউ

বার্তা ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে কালীগঞ্জ উপজেলাধীন নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।

নওশের আকন্দ লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জের এশিয়ান হাইওয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে পূর্বাচলের দিকে যাচ্ছিলেন দুই যুবক।এ সময় মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com