1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • আপডেটের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৫ ভিউ

বার্তা ডেস্ক :: বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মাইক্রোবাস চালক মো. রিপন মাঝি (৪৫)।

এছাড়া মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে গুরুতর আহত হয়েছেন-মাদারীপুরের শিবচর উপজেলার মো. মনিরুজ্জামান মনি (৩৮), ঢাকার মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪৬), বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. শফিউল বাশার (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৬ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান।গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com