1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সৌদি আরবে ট্রাকচাপায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

  • আপডেটের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭৮ ভিউ

বার্তা ডেস্ক :: জীবিকার তাগিদে পরিবার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ইসহাক সায়েদ (২১)। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণ না হতেই পাড়ি জমালেন না ফেরার দেশে। সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ রেমিট্যান্স যোদ্ধা।

(৯ এপ্রিল) বুধবার ভোররাতে দাম্মামে মোটরসাইকেলে করে খাবার পৌঁছে দিতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন ইসহাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসহাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে এবং হাঙ্গরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, সন্তানকে অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম সংসার চালানোর জন্য। আজ সকালে তার মৃত্যুর খবর শুনেছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি— আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়। আমি অন্তত নিজের হাতে তাকে দাফন করতে চাই।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, পরিবার যদি লিখিতভাবে আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com