1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মৌলভীবাজারে ৫০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

  • আপডেটের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ৫০ বোতল বিদেশি মদসহ আলাউদ্দিন আলাই (৫৭) নামে এক  ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(২৬ এপ্রিল) শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলাই বড়লেখা উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের পাশে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে।যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার মদসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তাকে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com