1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নড়াইলে ই*য়াবা ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার   

  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২১ ভিউ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।।নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দু’জন গ্রেফতার। নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকায় দু’জন মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সালমান বিশ্বাস (২৩) লোহাগড়া পৌরসভার খলিসাখালী গ্রামের শামীম বিশ্বাসের ছেলে ও চঞ্চল গাজী (৩৮) পার মল্লিকপুর গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে লোহাগড়া থানার এসআই শাহিন মিয়া, এসআই আব্দুস শুকুর ও এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ পার-মল্লিকপুর গ্রামের জনৈক আলম মিয়ার বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, মাদকদ্রব্য সহ মাদক কারবারীকে আটকের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com