1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ইলিশ রক্ষায় সরকার কঠোর: জুন ২০২৬ পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ ভিউ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে আগামী ৮ মাসের জন্য জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই সময়ে ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার)-এর কম দৈর্ঘ্যের সব ধরনের ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে — মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুসারে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদারকি অব্যাহত থাকবে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়েছিল ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’, যেখানে প্রজননক্ষম ইলিশ রক্ষায় সারাদেশে অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, পটুয়াখালীসহ উপকূলীয় জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ ও অল্পবয়সী জাটকা রক্ষা করে ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com