1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার, আটক-১

  • আপডেটের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯২ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জ থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।এসময় জাহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‍্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‍্যাব-৮ (বরিশাল) এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে উত্যক্ত ও প্রস্তাব দিয়ে আসছিলেন।বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা তাকে সতর্ক করেন।তবুও বিরক্ত করা বন্ধ হয়নি বলে অভিযোগ পরিবারের।

গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে কয়েকজন সহযোগীর সাহায্যে জোরপূর্বক ওই ছাত্রীকে একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার।পরে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে বড়লেখা পৌর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com