বার্তা ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাটাখালি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন।পথে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে।হৃদয় ঘটনাস্থলেই মারা যান।নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।আহত যুবক ঢাকায় নেওয়ার পথেই মারা গেছেন।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।অটোরিকশার চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে,তাকে আটক করা সম্ভব হয়নি।নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply