সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৯২ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ পেট্রোল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ পেট্রোল মোগলাবাজার থানার তিরাশিগাও কুনারচর এলাকার মৃত গজম্বর আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাজার থানার এসআই (নিঃ) নুরুদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুনারচর এলাকা থেকে আব্দুর রশিদ পেট্রোলকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply