1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের

  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) ও সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)।সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন গিয়াস ও জালাল।পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর থাকা জমি থেকে কাটা ধানের স্তুপের কারণে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তারা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com