1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, উদ্ধার ৪৫ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার সিলেটে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ নুরুল আমিন গ্রে’ফতার নবীগঞ্জে মানসিক রোগে আক্রান্ত যুবকের আ*ত্মহত্যা হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াকে ভোট দেওয়ার আহ্বান প্রবাসী সমাজসেবক গোলাম রব্বানীর হবিগঞ্জ-১ এ রেজা-সুজাতের হাড্ডাহাড্ডি লড়াই, সরগরম নির্বাচনী মাঠ মাধবপুরে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার লোকজনের হামলায় রক্তাক্ত সাংবাদিক পরিবার

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন, উদ্ধার ৪৫

  • আপডেটের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লাগার পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পরবর্তিতে আরও নতুন দুই ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণের কাজে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট। এছাড়া, ভবনে আটকে পড়াদের মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও দুটি ইউনিট যোগ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তিনি আরও জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com