সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৯১ বোতল বিদেশি মদসহ টিটু সাহা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত টিটু সাহা চাঁদপুর সদর থানার কোরালিয়া গ্রামের মৃত রনজিৎ সাহার ছেলে।
পুলিশ জানায়, রোববার (১৪ ডিসেম্বর) রাত ২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ভাতালিয়াস্থ বাসা নং-৭৪,শেখ ফরিদ লজের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে টিটু সাহাকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২৯১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply