সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ নয়ন মোদি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নয়ন মোদি সিলেট নগরীর এয়ারপোর্ট থানার তারাপুর চা-বাগানের বাবুলাল মোদির ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগানের ১২ নং সেকশনস্থ চিতলমাটি পয়েন্ট থেকে নয়ন মোদিকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply