স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ই ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার রাত সাড়ে আট ঘটিকার সময় লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁ হাঙ্গরি হাবে পর্তুগাল চ্যাপ্টারের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উৎযাপন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নব নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা প্রদান এবং ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদ সভা উপলক্ষে সম্মিলিত অনুষ্ঠান পালন করা হয়। পর্তুগাল চ্যাপ্টারের সিনিয়র যুগ্ম সচিব মিডিয়া ও প্রচার মাহবুবুর রহমান নাদিমের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগালের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্মানিত সদস্য সচিব আবু সাঈদ, ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নব নির্বাচিত আহ্বায়ক জনাব সাইফ ইবনে সারওয়ার, সদস্য সচিব জনাব নাজমুল বাশার, ও মূখ্য সংগঠক জনাব যুবাইর আহমেদ সরদার, সার্বিক সহযোগিতা প্রদান করেন উক্ত চ্যাপ্টারের মূখ্য সংগঠক রিয়াদ কামাল চৌধুরী, যুগ্ম সচিব মিডিয়া ও প্রচার জিয়া উদ্দিন সালমান, অর্থ সচিব সম্রাট চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন যুগ্ম সদস্য সচিব পাপলু আহমেদ চৌধুরী, পলিসি সচিব মোহাম্মদ জামিল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব শাহ আবরারুল ইসলাম, লিসবনের আঞ্চলিক সংগঠক জসিম উদ্দিন, নিবার্হী সদস্য আব্দুল আজিজ, আব্দুল ওয়াহাব সোহেল, ইসমাইল হোসেন ইমন, সিনিয়র সদস্য মোহাম্মদ নাজমুল ইসলামসহ স্থানীয়ভাবে বিভিন্ন পেশায় যুক্ত এনসিপির শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথিগণ ও চ্যাপ্টারের নেতৃবৃন্দরা সকলেই বক্তব্যের শুরুতে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে বলে মনোভাব ব্যক্ত করেন। তখন জনাব সাইফ ইবনে সারওয়ার গভীরশ্রদ্ধাভরে স্মরণ করেন ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে শহীদ বীর সেনানীদের, সে সময় ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেন জুলাই বিপ্লবকে পানির স্রোতের মতো বয়ে নিয়ে যাওয়ার একমাত্র কারিগর ছিলেন আমাদের ওসমান হাদি, তার এই অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্যই দেশের ও বহিরবিশ্বের চক্রান্ত হাদির এই করুন অবস্থা করেছে বলে তিনি মনে করেন, ঘুমে থাকা ৫৪ বছরের রাজনীতির কথা তুলে ধরে তিনি বলেন গত ৫৪ বছরে বাংলাদেশ পন্থী রাজনীতি কেউ করেনি, তিনি বলেন কেউ ভারতের রাজনীতি করেছে কেউবা পাকিস্তানের রাজনীতি করেছে কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আদর্শিক প্লাটফর্ম বলে তিনি মনে করেন, সর্বশেষ তিনি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স নিয়ে সুদূর প্রসারি স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন। জনাব নাজমুল বাশার তার বক্তব্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সকে একটি প্রবাসী পরিবার হিসেবে গড়ে তুলবার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে মানবিকতাকে প্রাধান্য দিয়ে প্রবাসে একে অপরের পরিপূরক হিসেবে পাশে থাকার ও সম্পর্ক গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। জনাব যুবাইর আহমেদ সরদার উনার বক্তব্যে বলেন, দেশি ও বিদেশি চক্রের কারনে বাংলাদেশ তথা এদেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ নিতে পারে নি। যার কারনে এদেশের আপামর জনগণ আজো দমন, পীড়ন ও নিপিড়নের শিকার হচ্ছেন বলে তিনি মনে করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে সকক চক্রান্তকে দমন করার আহ্বান জানান।

পর্তুগাল চ্যাপ্টারের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান উদ্দিন উনার স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথ তুলে ধরেন এবং পর্তুগাল চ্যাপ্টারের পক্ষ থেকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নব নির্বাচিত আহ্বায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠক কে ভার্চুয়ালি শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পর্তুগাল চ্যাপ্টারের সদস্য সচিব আবু সাঈদ ন্যায়, সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে ১৯৭১ সালের ইতিকথা, হত্যাকান্ড, সাফল্য এবং ২০২৪ এর শ্রাবণ বিপ্লবের ইতিকথা হত্যাকান্ড, সাফল্য ও আগামীর বাংলাদেশের স্বপ্ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সকে পর্তুগাল চ্যাপ্টারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply