1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমি বিনষ্টের অভিযোগে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পেছনে অবস্থিত বালু উত্তোলন সাইটে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।

অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলমগীর (৪০) ও আব্দুল হক (৫০) নামে দুই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী যথাক্রমে ১ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব রাংপানি কলেজের পেছনে ও কেন্দ্রি গ্রামের নদীতীরবর্তী এলাকায় বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন।এ সময় ভবিষ্যতে বালু উত্তোলন বন্ধে নির্ধারিত স্থানে লাল নিশানা স্থাপন করা হয়।টাস্কফোর্সের অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির একটি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, স্কুলের পেছনে ও ফসলি জমির ভাঙন কবলিত এলাকায় বালু উত্তোলন বন্ধে লাল নিশানা স্থাপন করা হয়েছে।এ স্থান থেকে পুনরায় বালু উত্তোলনের খবর পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com