জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই জামাল মিয়ার মৃত্যু হয়।দুর্ঘটনার খবর তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।পরে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।লাশটি আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply