সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ সুমেল আহমদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমেল আহমদ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার ইসলামপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দরস্থ কাষ্টঘর এলাকা থেকে সুমেল আহমদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply