1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল

  • আপডেটের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ ভিউ

বার্তা ডেস্ক ::  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহুদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছ। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।

(৯ ফেব্রুয়ারি) রোববার  যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। দেশব্যাপী অস্থিরতার জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী।

সাবধানে পা ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হবে। বাংলাদেশে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেনো হাসিনার পাতা ফাঁদে পা না দিই।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com