জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মৌলভীবাজার জেলার জুড়ী থানার মনতৈল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে বিলাল মিয়া (৩৮) এবং বড়লেখা থানার চান্দগ্রাম এলাকার ছমির উদ্দিনের ছেলে কবির আহমদ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা শুক্রবার ভোররাত ৪টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিলাল ও কবিরকে আটক করেন।পরে তাদের দেহ তল্লাশি করে ১২ বোতল ফেন্সিডিল ও ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এরপর খবর দিলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply